ডিগ্রি আছে কিন্তু অভিজ্ঞতা নেই? আপনার ক্যারিয়ারের গেম-চেঞ্জার হতে পারে সরকারি NATS ২.০ স্কিম! কলেজ শেষ হয়েছে, হাতে বড় একটা ডিগ্রিও আছে। কিন্তু যখনই ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সবাই জিজ্ঞেস করছে— "আপনার কাজের অভিজ্ঞতা (Experience) আছে তো?" একজন ফ্রেশার্স হিসেবে এই প্রশ্নটা পাহাড়ের মতো কঠিন। কিন্তু চিন্তা নেই! ভারত সরকার আপনার এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে। নাম তার— NATS (National Apprenticeship Training Scheme) । আজ আমরা জানবো কীভাবে এই একটি সরকারি পোর্টাল আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। ১. NATS আসলে কী? (The Power of Apprenticeship) সহজ ভাষায় বলতে গেলে, NATS হলো পড়াশোনা এবং আসল কর্মক্ষেত্রের মাঝখানের একটি সেতু। এটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এখানে ১ বছরের জন্য আপনাকে নামী কোনো কোম্পানিতে (যেমন—টাটা, রিলায়েন্স, স্যামসাং, ওএনজিসি) হাতে-কলমে কাজ শেখানো হবে। আপনি কাজ শিখবেন, আর তার বিনিময়ে সরকার ও কোম্পানি আপনাকে প্রতি মাসে মাসোহারা বা Stipend দেবে! ...
সেরা ক্যারিয়ার পরামর্শ, চাকরির প্রস্তুতি ও গ্লোবাল ক্যারিয়ার গাইড — কৌশিকের সাথে। Practical tips, success strategies & global insights for your ultimate career growth.
Advertisement
Advertisement